আইন-আদালত

মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদালতের আদেশ আজ।

সোমবার (৩০ মার্চ) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই সংক্রান্ত বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, জুলাই-আগস্ট গণঅভুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ৩০ মার্চ দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত ১১ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ঠিক করেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আর আসামি কামরুল ও মেননের অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি করেন সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

এর আগে গত ২ মার্চ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অভিযোগ গঠনের শুনানি করেন।

এফএইচ/এএমএ