আন্তর্জাতিক

ইরানের ইমাম হোসেইন সামরিক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এই বিশ্ববিদ্যালয়টিকে ইরান সরকারের একটি প্রধান সামরিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়।

সোমবার (৩০ মার্চ) এই হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের মতে, বিশ্ববিদ্যালয়টি বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে বিভিন্ন সামরিক কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল। এর মধ্যে উন্নত অস্ত্রের গবেষণা ও উন্নয়ন কাজও অন্তর্ভুক্ত ছিল।

ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহৃত উইন্ড টানেল, রাসায়নিক অস্ত্র উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট একটি কেমিক্যাল সেন্টার এবং মেকানিক্স ও উন্নয়ন গ্রুপের প্রযুক্তি ও প্রকৌশল কেন্দ্র।

আইডিএফ আরও জানায়, ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়ে এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার কারণে এর আগে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়টির প্রধান হিসেবে এর নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ রেজা হাসানি শাহনেগারি। তিনি আইআরজিসির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হিসেবে পরিচিত।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

কেএম