প্রবাসীদের সংকটে সহায়তার লক্ষ্যে গঠন করা হয়েছে এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল। এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ সারোয়ার, সদস্যসচিব নাজমুল বসার এবং প্রধান সংগঠক জোবায়ের আহমেদের অনুমোদনে এই সেল গঠিত হয়েছে।
এনসিপি থেকে এই কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন ডা. মাহমুদা মিতু ও মাহাবুব আলম। এছাড়াও রাজনৈতিক লিয়াজোঁ উপদেষ্টা ফয়সাল মাহমুদ শান্ত, আইনি বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, প্রশাসনিক সমন্বয়ক আয়মান রাহাত, জেলা ও উপজেলা সমন্বয় কমিটির সমন্বয়ক রাসেল মোল্লা, মানবাধিকার বিষয়ক সমন্বয়ক নাভিদ নওরোজ। সদস্য হিসেবে আছেন শাহরিয়ার শাকিল ও ফাতিমা তুজ জোহরা মৈতি।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে এই কমিটিে প্রধান সমন্বয়ক হোসাইন রেজওয়ান হিমেল (ফ্রান্স), সহকারী প্রধান সমন্বয়ক এস এম কবির ফরহাদ (কাতার), আঞ্চলিক প্রধান সমন্বয়ক মেহেদী হাসান (কুয়েত), জরুরি সাড়া ও অপারেশন প্রধান সমন্বয়ক আমজাদ হোসাইন (নরওয়ে), আইনি-প্রশাসনিক ও তহবিল ব্যবস্থাপনা প্রধান সমন্বয়ক মেহেদী মোহাম্মদ (যুক্তরাজ্য), কল্যাণ-প্রশিক্ষণ ও কাউন্সেলিং সমন্বয়ক নাইমুর মাহের (কানাডা), যোগাযোগ-গণমাধ্যম ও তথ্য সুরক্ষা সমন্বয়ক নিহাল হোসাইন (অস্ট্রেলিয়া), নারী-কল্যাণ ও শিশু সুরক্ষা বিষয়ক সমন্বয়ক চম্পা আক্তার (রাশিয়া), মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক আজহার উদ্দিন সৈকত (মালয়েশিয়া)।
বিবৃতিতে বলা হয়, এই সেলের মাধ্যমে প্রবাসীরা যে ধরনের সহায়তা পাবেন: জরুরি অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সহায়তা, প্রবাসী পরিবার ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বুলিং বা সাইবার বুলিং প্রতিরোধ, আইনি ও প্রশাসনিক পরামর্শ, মানবিক সহায়তা ও ফান্ডরেইজিং, মৃত প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর সহায়তা, দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, স্কুল, কলেজ ও ক্যারিয়ার সংক্রান্ত পরামর্শ, মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং, নারী ও শিশুদের নিরাপত্তা ও অনলাইন সেফটি, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল প্রাইভেসি সংক্রান্ত নির্দেশনা, বিদেশে কর্মরত নারী গৃহকর্মীদের সুরক্ষা, মানব পাচার প্রতিরোধে পরামর্শ ও সহায়তা, ২৪/৭ জরুরি হেল্প লাইন ব্যবস্থা (ই-মেইল crisis.ncpda@gmail.com বা হোয়াটসঅ্যাপ নম্বর +৩৩৭৫৪২৪৫৫৫৫, +৪৭৪৬৩৯৮৯৫৮ ও +৯৭৪৫৫৩৩১৮০৯) এর মাধ্যমে জরুরি ভিত্তিতে প্রবাসীরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন।
কমিটির প্রধান সমন্বয়ক হোসাইন রেজওয়ান (হিমেল) বলেন, প্রত্যেক প্রবাসী একে অন্যের আপনজন। একজনের কষ্ট মানে আমাদের সবার কষ্ট। এই বিশ্বাস থেকেই আমরা একসঙ্গে এগিয়ে এসেছি। এই সেলের মাধ্যমে আমরা চাই, সংকটে কোনো প্রবাসী যেন একা না থাকেন। সহমর্মিতা, ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে আমরা সবসময় প্রবাসীদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, আজ এবং আগামীতেও।
এনএস/এমআইএইচএস