জাতীয়

ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান শুরু

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ।

অভিযানের শুরুতে ইমরান আহমেদ সাংবাদিকদের জানান, জনদুর্ভোগ কমাতে এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে। এছাড়া ফুটপাত ও রাস্তা দখল করে রাখা অবৈধ স্থাপনা, দোকান উচ্ছেদ করা হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত ফুটপাতে দোকানের বর্ধিতাংশ, মোটরসাইকেল, রাস্তার মধ্যে থাকা অবৈধ দোকান উচ্ছেদ করা হচ্ছে।

জানা গেছে, সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে অবস্থিত বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান/দোকান যেমন খাবার রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক-সামগ্রীর দোকান, আসবাবপত্রের দোকান পরিচালনাকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরএএস/এমআইএইচএস