রাজধানীর ফুটপাত খালি করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার পর রাজধানীর ফার্মগেট ইন্দিরা রোড এলাকায় অভিযান শুরু হয়।
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তেজগাঁও ডিসির নেতৃত্বে অভিযান চালাচ্ছে একটি দল। অবৈধভাবে দখল করে ফুটপাতে বসা ব্যবসায়ীদের তুলে দেওয়া হচ্ছে। অন্য ব্যবসায়ীদেরও সতর্ক করছেন তারা। কেআর/এসএনআর