জাতীয়

গুলশানে ফুটপাতে উচ্ছেদ অভিযান, ৫০ দোকানকে জরিমানা

রাজধানীর গুলশান এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং গুলশান ট্রাফিক বিভাগের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে প্রায় ৫০টি দোকানকে সতর্ক করা হয়। একই সঙ্গে বিধি লঙ্ঘনের অপরাধে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান জানান, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। কিন্তু কিছু ব্যবসায়ী অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান স্থাপন করায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

টিটি/এমএএইচ/