ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের চারটি প্লে-অফ ফাইনাল এবং দুটি ছিল কন্টিনেন্টাল প্লে-অফের ফাইনাল। এই ৬টি ফাইনাল থেকে সর্বশেষ বাকি থাকা ৬টি স্থান পূরণ হলো ২০২৬ বিশ্বকাপের। তিন স্বাগতিকসহ এতদিন ৪২টি দল নিশ্চিত ছিল বিশ্বকাপে খেলার। এবার সেই ৬টিকে নিয়ে হলো পূর্ণ ৪৮টি দল।
ইউরোপের চারটি প্লে-অফ ফাইনাল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, চেক প্রজাতন্ত্র, তুরস্ক এবং সুইডেন। ইন্টার কন্টিনেন্টাল প্লে-অফ ফাইনাল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরাক এবং কঙ্গো।
ইউরোপিয়ান প্লে-অফে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়েছে ইতালিকে। যারা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও টানা তিনবার বিশ্বকাপের চূড়ান্তপর্বে উঠতে ব্যর্থ হলো। টাইব্রেকারে যাওয়ার আগে ম্যাচটি ছিল ১-১ গোরে ড্র। তারা যুক্ত হচ্ছে গ্রুপ ‘বি’তে কানাডা, কাতার এবং সুইজারল্যান্ডের সঙ্গে।
টাইব্রেকারে ফল নিষ্পত্তি হয়েছে চেক প্রজাতন্ত্র ও ডেনমার্কের মধ্যে। নির্ধারিত সময় ২-২ গোলে ড্র থাকার পর ডেনমার্ককে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়েছে চেক প্রজাতন্ত্র। তারা যুক্ত হবে ‘এ’ গ্রুপে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে।
কসভোর প্রিস্টিনায় স্বাগতিকদের বিপক্ষে খেলে ১-০ গোলে জয় পেয়েছে তুরস্ক। ২০০২ সালে সেমিফাইনালে খেলার পর আর বিশ্বকাপে যেতে পারেনি তুর্কিরা। ২৪ বছর পর আবারও বিশ্বকাপে নাম লিখলো তারা। ‘ডি’ গ্রুপে তারা খেলবে যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে।
সুইডেন ৩-২ গোলের শ্বাসরূদ্ধকর জয় পেয়েছে পোল্যান্ডের বিপক্ষে। যারা বিশ্বকাপে খেলবে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান এবং তিউনিসিয়ার বিপক্ষে।
ইন্টার কন্টিনেন্টাল প্লে-অফে কনকাকাফ প্রতিনিধি জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফ্রিকান প্রতিনিধি কঙ্গো প্রজাতন্ত্র। বিশ্বকাপে তারা খেলবে ‘কে’ গ্রুপে পর্তুগাল, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে।
ইন্টার কন্টিনেন্টাল প্লে-অফে লাতিন আমেরিকান দল বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৪৮তম দল হিসেবে ৪০ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এশিয়ার প্রতিনিধি ইরাক। মেক্সিকোর গুয়াদালুপে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের পর স্বপ্নের বিশ্বকাপে ‘আই’ গ্রুপে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের বিপক্ষে খেলবে ইরাক।
স্বাগতিক: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র।এশিয়া (এএফসি): অস্ট্রেলিয়া, ইরাক, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান।আফ্রিকা (সিএএফ): আলজেরিয়া, কেপ ভার্দে, কঙ্গো প্রজাতন্ত্র, আইভরি কোট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া।মধ্য ও উত্তর আমেরিকা (কনকাকাফ): কুরাসাও, হাইতি, পানামা।লাতিন আমেরিকা (কনমেবল): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।ওশেনিয়া (ওএফসি): নিউজিল্যান্ড।ইউরোপ (উয়েফা): অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক।
এক নজরে দেখে নিন কে খেলবে কোন গ্রুপে, কার বিপক্ষেগ্রুপ এ:
মেক্সিকোদক্ষিণ কোরিয়াদক্ষিণ আফ্রিকাচেক প্রজাতন্ত্র
গ্রুপ বি:
কানাডাসুইজারল্যান্ডকাতারবসনিয়া ও হার্জেগোভিনা
গ্রুপ সি:
ব্রাজিলমরক্কোস্কটল্যান্ডহাইতি
গ্রুপ ডি:
যুক্তরাষ্ট্রঅস্ট্রেলিয়াপ্যারাগুয়েতুরস্ক
গ্রুপ ই:
জার্মানিইকুয়েডরআইভরি কোস্টকুরাসাও
গ্রুপ এফ:
নেদারল্যান্ডসজাপানতিউনিসিয়াসুইডেন
গ্রুপ জি:
বেলজিয়ামইরানমিশরনিউজিল্যান্ড
গ্রুপ এইচ:
স্পেনউরুগুয়েসৌদি আরবকেপ ভার্দে
গ্রুপ আই:
ফ্রান্সসেনেগালনরওয়েইরাক
গ্রুপ জে:
আর্জেন্টিনাঅস্ট্রিয়াআলজেরিয়াজর্ডান
গ্রুপ কে:
পর্তুগালকলম্বিয়াউজবেকিস্তানকঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র
গ্রুপ এল:
ইংল্যান্ডক্রোয়েশিয়াপানামাঘানা
আইএইচএস/