তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপের মেসেজ ব্যাকআপ রাখা যাবে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে

ফোন বদলানো বা ফ্যাক্টরি রিসেটের পরও হোয়াটসঅ্যাপ চ্যাট হারানো বন্ধ করতে মেসেজ ব্যাকআপ রাখা জরুরি। গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এই কাজটি করা সহজ এবং নিরাপদ। গুগল ক্লাউড স্টোরেজ ব্যবহার করে শুধু মেসেজ নয়, ছবি ও ভিডিওও সংরক্ষণ করা যায়। নতুন ডিভাইসে সব তথ্য একইভাবে ফেরানো সম্ভব।

শুরু করার আগে যা পরীক্ষা করবেন- ১. আপনার ফোন বা ট্যাবে গুগল অ্যাকাউন্ট সক্রিয় আছে কি না। ২. ডিভাইসে গুগল প্লে সার্ভিস ইন্সটল আছে কি না। ৩. ফোনে পর্যাপ্ত ফাঁকা স্টোরেজ আছে কি না। ৪. গুগল অ্যাকাউন্টে পর্যাপ্ত ক্লাউড স্টোরেজ আছে কি না। ৫. উচ্চগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারবেন কি না। গুগল অ্যাকাউন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ করবেন যেভাবে- ১. হোয়াটসঅ্যাপ খুলে উপরের ডান দিকে তিনটি ডট মেনুতে ক্লিক করুন। ২. সেটিংস এ গিয়ে চ্যাটস অপশনটি বেছে নিন। ৩. চ্যাট ব্যাকআপ অপশনে প্রবেশ করুন। ৪. ব্যাকআপ টু গুগল অ্যাকাউন্ট নির্বাচন করুন। ৫. ব্যাকআপের সময়সূচি নির্ধারণ করুন। ৬. কোন গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ হবে তা নির্বাচন করুন। ৭. যদি অ্যাকাউন্ট আগে থেকে যুক্ত না থাকে, অ্যাড অ্যাকাউন্ট এ গিয়ে নতুন গুগল অ্যাকাউন্ট যুক্ত করুন। ৮. ব্যাকআপ করার জন্য মোবাইল ডেটা নাকি ওয়াইফাই ব্যবহার করবেন, তা নির্বাচন করুন।

এইভাবে আপনার সব চ্যাট, ছবি ও ভিডিও নিরাপদে গুগল ক্লাউডে সংরক্ষিত থাকবে এবং নতুন ডিভাইসে সহজে পুনরুদ্ধার করা যাবে।

আরও পড়ুনমানসিক স্বাস্থ্য অ্যাপে দেড় হাজারের বেশি নিরাপত্তা ত্রুটিইনস্টাগ্রামে ‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

কেএসকে