রাজধানীর বাড্ডা এলাকায় জরুরি কাগজপত্রসহ একটি ব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ব্যাগটি খুঁজে পেলে ফেরত দেওয়ার জন্য সহৃদয় ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী।
হারানো ব্যাগের মালিক রথীন্দ্র নাথ পাল (৫৩)। বুধবার (১ এপ্রিল) বাড্ডা থানাধীন লিংক রোড এলাকা থেকে ব্যাগটি হারিয়ে যায়।
ব্যাগটিতে ঢাকা সিটি জরিপের গুরুত্বপূর্ণ জমির কাগজপত্র ছিল। এর মধ্যে রয়েছে মিউটেশন খতিয়ান নম্বর ১৭৫০৩, দাগ নম্বর ১৯২২২-এর অধীনে ০.৪৯৫ দশমিক ভূমির মূল দলিল। জমিটির অবস্থান বাড্ডা মৌজায়, জোত নম্বর ২৬/৪০, ডাকঘর তেজগাঁও, জেলা ঢাকা। এছাড়াও ব্যাগে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও দাপ্তরিক কাগজপত্র ছিল।
ভুক্তভোগী জানিয়েছেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যাগটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় একই দিন বাড্ডা থানায় একটি জিডি হয়েছে। জিডি নম্বর ৭৬ এবং জিডি ট্র্যাকিং নম্বর 75CZNU।
কোনো ব্যক্তি ব্যাগটি পেয়ে থাকলে তা নিচের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে— ঠিকানা: প্রাণ-আরএফএল সেন্টার, ১০৫/গ, মধ্যবাড্ডা, ওয়ার্ড-২১, থানা: বাড্ডা, জেলা: ঢাকা।
ব্যাগটি উদ্ধার করে ফেরত দিলে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন রথীন্দ্র নাথ পাল।
এমএমএআর