আনিকা আফরিন
তানযীর তুহিনকে কে না চেনেন? অবশ্য তাকে না চিনলেও তার সব গানই শ্রোতাদের মনে গভীর ভালোবাসার দাগ কেটেছে। তার ‘এই অবেলায়’ গানটির কথা মনে আছে নিশ্চয়ই। তিনি কিন্তু একটি বইও লিখেছেন। তার প্রথম বই ‘আহত কিছু গল্প’ প্রকাশিত হয়েছে ২০২৪ সালের বইমেলায়।
বইটিতে মোট ১৭টি গল্প আছে। বাস্তবধর্মী কিছু গল্প। আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে এমন গল্প। যে গল্পের নাম নেই, যে গল্প কাউকে বলা হয়ে ওঠেনি কখনো। কিছু দুঃখ, আহত কিছু গল্প।
প্রত্যেক বাবা-মাই চান তাদের সন্তান আইনস্টাইন হোক। তবে সবাই কি আর আইনস্টাইন হতে পারেন? এমনই এক গল্প ‘কুলাঙ্গার’। সমীক একটি কোম্পানিতে চাকরি করে। বেশ ভালো মাইনে পায়। অন্যদিকে তার বড় ভাই এর থেকে ওর থেকে টাকা ধার করে সেই টাকা দিয়ে জুয়া খেলে শেষ করে। আর সাক্ষী হিসেবে ব্যবহার করে।
সমীকের বড় ভাই যাদের থেকে টাকা ধার নিতো; তারা ছিল প্রতারক। তারা টাকা ধার দিয়ে লোককে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। সেই সুবাধে সমীক তার ভাইকে এই সাক্ষীর বেড়াজাল থেকে মুক্তির কথা বলায় তার বড় ভাই রাজি হলেও দেখা যায় লুকিয়ে লুকিয়ে সে আরও অনেক টাকা ধার করতে থাকে জুয়া খেলে। তার ছোট ভাই সমীককে সাক্ষী হিসেবে ব্যবহার করে। সমীক জানতো না এসব ব্যাপার।
আরও পড়ুনপ্রিয়তম অসুখ সে: নিকষ কালো অন্ধকারএকদিন সকালে সমীকের ফোনে একটি কল আসে। কর্কশ গলায় বলে উঠলো, ‘আপনার ভাইকে অনেকদিন ধরে খুঁজতেছি, তিনি কিস্তি নিয়ে ফেরত দিচ্ছে না। তার বউও কল ধরছে না। সুতরাং উনি যদি কিস্তির টাকা না দেয় পরবর্তীতে আপনাদের জন্য খারাপ কিছু হবে।’ বলে কল কেটে দেয়। সমীক চিন্তায় হিমশিম খাচ্ছিলো, ভাবছিলো সে তার নিজের বড় ভাই হয়ে কীভাবে তাকে ফাসাতে পারে? পরবর্তীতে পাওনাদারকে সমীক তার বড় ভাইয়ের ঠিকানা জানিয়ে দেয়। আর দেওয়ালে পিঠ ঠেকিয়ে বলে, ‘একটু মুক্তি দরকার। মুক্তি!’
শিরোনামহীন ব্যান্ডের নাম তো সবাই শুনেছেন। এই ব্যান্ডের নামের পেছনে তাদের এই অক্লান্ত পরিশ্রম। এই শিরোনামহীনকে আজ এতদূর আনার পেছনে তাদের কী চেষ্টা, তা নিয়েই ‘শিরোনামহীন’ গল্পটি। এতে প্রতীয়মান হয়, মন থেকে ধৈর্য নিয়ে কাজ করলে খুব সহজেই কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, তা যত কঠিন কাজই হোক। তবে বইয়ের ভেতর লুকিয়ে আছে অজস্র নিত্যনতুন ঘটে যওয়া আমাদেরই ঘটনাগুলো।
৯৬ পৃষ্ঠার বইটির আর সব গল্প হলো- ‘কমলা খাতা’, ‘বাথটাব’, ‘হারমোনিয়াম’, ‘অকটেন’, ‘খুলনা বিশ্ববিদ্যালয়’, ‘কমফোর্ট জোন’, ‘ব্লাইন্ড স্পট’, ‘ফেইসবুক’, ‘কালু খা’, ‘মিস্কল’, ‘ইয়র্কার’, ‘অনাথ’, ‘আহত কিছু গল্প’, ‘হলুদ ট্যাক্সি ক্যাব’, ‘বটগাছ’। সব গল্পই পাঠককে আকৃষ্ট করবে। জীবনের গভীরতা অনুসন্ধান করতে সাহায্য করবে। আমি বইটির বহুল পাঠ ও প্রচার কামনা করছি।
বইয়ের নাম: আহত কিছু গল্পলেখক: তানযীর তুহীন প্রকাশনী: কিংবদন্তী পাবলিকেশনপ্রচ্ছদ: পরাগ ওয়াহিদ মূল্য: ৩৫০ টাকা।
এসইউ