দেশজুড়ে

রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২৪ জন। আর ছাড়পাত্র পেয়েছে ৩ জন। সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রোগী আছেন ১৪৯ জন। এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চলতি মৌসুমে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এফএ/এএসএম