আসছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এদিন সরকারি ছুটি। চাইলেই একদিনে ঘুরে আসতে পারেন ঢাকার কয়েকটি স্থানে। এসব জায়গায় ঘুরতে গেলে সত্যিই মুগ্ধ হবেন। তাই এখনই পরিকল্পনা করুন কোন কোন স্পটে ঘুরতে যাবেন।
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৪ এপ্রিল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে এসে অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
সোহরাওয়ার্দী উদ্যানসোহরাওয়ার্দী উদ্যানও ঘুরে সময় কাটাতে পারেন। এখানেও বিভিন্ন আয়োজন থাকে। ঘুরতে এসে সবার সঙ্গে মেতে উঠতে পারেন আনন্দে।
রমনা বটমূল১৪ এপ্রিল সকালে বিভিন্ন সংগঠনের আয়োজনে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান করা হয়। এখানে দিনব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আশপাশের দোকানে বসে খেতে পারেন পান্তা-ইলিশ।
১৪ এপ্রিল সকালে ধানমন্ডি লেকে বিভিন্ন সংগঠনের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তমঞ্চে দেখতে পাবেন সাংস্কৃতিক অনুষ্ঠান। আশপাশে পাবেন বাঙালি খাবার।
ঢাকা বিশ্ববিদ্যালয়১৪ এপ্রিল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতেও ঘুরতে যেতে পারেন। এখানে পাবেন গ্রামীণ মেলার পরিবেশ। অংশ নিতে পারেন চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রায়।
জাতীয় সংসদ ভবনজাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া সংসদ ভবনের আশপাশে ভ্রাম্যমাণ অনেক খেলনা ও খাবারের দোকান পাওয়া যায়।
বাংলা একাডেমিএদিন যেতে পারেন বাংলা একাডেমির বৈশাখী মেলায়। এখানে পাবেন কুটির শিল্প, দেশি খাবার, নাগরদোলা এবং পুতুলনাচ। সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকবেই।
পুরান ঢাকার ঠাটারি বাজার, নাজিরা বাজার, চকবাজার, বঙ্গবাজারের দিকেও যেতে পারেন। এখানে যাবতীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিত হতে পারবেন। দেখতে পারবেন ঐতিহ্যবাহী হালখাতার বিভিন্ন আয়োজন।
হাতিরঝিলযারা রাজধানীতে বাস করেন; তাদের জন্য হাতিরঝিল হতে পারে উত্তম স্থান। ঘুরে ফিরে রকমারি খাবারের স্বাদ নিয়ে দিনটি কাটাতে পারেন আনন্দে।
এসইউ