দেশজুড়ে

বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ, সম্পাদক ফয়জুল

বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মরগেন টি ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আলী চিশতী সভাপতি ও গ্রিণ ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার মহানন্দা ইকো কটেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাচিত কমিটির অন্য ১০ সদস্যের নাম ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি পপুলার টি ফ্যাক্টরির আলমগীর হোসেন ও বাংলা টি ইন্ডাস্ট্রিজের মো. শাহ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদা রফিক টি ফ্যাক্টরির মো আসাদুজ্জামান ও ফারইস্ট টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সায়েদ উল হাসান প্রধান, কোষাধ্যক্ষ সুপ্রিম টি লিমিটেডের আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মলি চা কারখানার মকলেসুর রহমান, জামান এগ্রো টি ফ্যাক্টরির ওয়ারেজ জামান, সুরমা অ্যান্ড পূর্ণিমা টি কোম্পানি লিমিটেডের শেখ ফরিদ, মেগা টি ইন্ডাস্ট্রির জহিরুল ইসলাম বাবলু ও এলিট গ্লোবাল টি লিমিটেডের সেলিম মাহমুদ।

নির্বাচনে বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরিফ হোসেন, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম আখতারুজ্জামান শাহজাহান, চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান, চা ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুজ্জামান বাবু, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রতিনিধি আতিকুজ্জামান, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রঞ্জুসহ চা সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/এএইচ/এমএস