বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করা হয়েছে, যা গত চার ঘণ্টার মধ্যে প্রথম বড় আক্রমণ।
বিধ্বস্ত করেছে মার্কিন যুদ্ধবিমান, নিরাপদ রাখছে ইরানের আকাশ
নিজেদের আকাশ নিরাপদ রাখতে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করার পাশাপাশি এর সফল পরীক্ষার দাবি করেছে ইরান। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেই শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ৪
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ বৈরুতের জিন্নাহ এলাকায় ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার হবে ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে।
পুতিনের সঙ্গে ফোনালাপের পর এরদোয়ান-জেলেনস্কির সরাসরি বৈঠক
ইউক্রেন-রাশিয়া সামরিক সংঘাত বন্ধে বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এবং ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৩ এপ্রিল) এরদোয়ান ও পুতিনের ফোনালাপের পরদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই টেলিফোন আলাপে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শেষ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছিলেন দুই নেতা।
হরমুজ প্রণালি চালু করা নিয়ে ইরান-ওমানের আলোচনা
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় খুঁজতে বৈঠক করেছে ওমান ও ইরান।
ইরানের ‘সুনির্দিষ্ট’ পরিকল্পনা: এবার ‘বড় চমক’ দেখবে মার্কিন-ইসরায়েল
মার্কিন-ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে ইরান। পরিকল্পনার অংশ হিসেবে শিগগির আরও ‘বড় চমক’ দেখবে আগ্রাসী যৌথ বাহিনী।
রাশিয়ার তেল অবকাঠামোতে ইউক্রেনের হামলা
রাশিয়ার গুরুত্বপূর্ণ বাল্টিক বন্দর এলাকায় তেল অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যার ফলে সাময়িকভাবে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাশিয়া।
ড্রোন হামলায় কুয়েতের একাধিক তেল স্থাপনায় আগুন
ইরানের ড্রোন হামলায় কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের বিভিন্ন তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
মার্কিন সেনা উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ, দাবি ইরানের
নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার বিশেষ অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। এর আগে রোববার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
এমএসএম