বলিউড সুপারস্টার সালমান খান বরাবরই নিজের স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে ভক্তদের চমকে দেন। তার ‘দাবাং’ ইমেজের পাশাপাশি ফ্যাশন সেন্সও সবসময় থাকে আলোচনায়। বিশেষ করে তার হাতে থাকা নীল পাথরের ব্রেসলেট যেন তার স্টাইল আইকনের অংশ হয়ে উঠেছে। তবে এবার তার ফ্যাশনের এক ভিন্ন দিক ঘিরেই সরগরম নেটদুনিয়া-ফাটা জুতা!
Latest pic: Megastar #SalmanKhan with a fan at the airport.pic.twitter.com/JWkhEb8LFK
—(@Only_4Salman) April 5, 2026সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে বডিগার্ড শেরার সঙ্গে দেখা যায় সালমানকে। এদিন ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট চেক শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে দামি ঘড়ি ও সিগনেচার ব্রেসলেটে বেশ স্টাইলিশ লুকে ধরা দেন তিনি।
তবে সব নজরকাড়ে তার পায়ের জুতা। এক ঝলক দেখলে মনে হয় সেটি পুরনো কিংবা ছেঁড়া। আর তাতেই শুরু হয় আলোচনা। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
हर वर्ष करोड़ों रुपए दान करने वाले सलमान खान के फटे हुए जूते...!! कोई नया फैशन या कुछ और...समझ नहीं आया कुछ..!! pic.twitter.com/teojcGxgCR
— Jeetu Besla (@JeetuBesla) April 5, 2026ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। কেউ লিখেছেন, “এবার বুঝি ফাটা জুতোর ট্রেন্ড শুরু হবে!” আবার কেউ বলেছেন, “ভাইয়ের স্টাইলই আলাদা।” কেউ মজা করে মন্তব্য করেন, “এটা দেখে তো কাঁদতেই ইচ্ছে করছে!”
তবে সমালোচনার মাঝেই সামনে আসে আসল কারণ। ভক্তদের দাবি, এটি কোনো সাধারণ জুতা নয়। বরং বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ব্যালেনসিয়াগা’র ‘ডিস্ট্রেসড লেদার কাউবয় বুটস’। ফ্যাশনের ট্রেন্ড অনুযায়ী ইচ্ছাকৃতভাবেই জুতোটিকে এমন ‘ফাটা’ লুক দেওয়া হয়েছে। জানা গেছে, এর দাম প্রায় ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার রুপির মধ্যে।
আরও পড়ুন:এক হাতে বন্দুক তার আরেক হাতে প্রেমিকারণবীর সিংয়ের কারণে ফিরিয়ে দেওয়া চরিত্রে শেষ পর্যন্ত অক্ষয় খান্না
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন সালমান। তার আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র কাজ প্রায় শেষ। সিনেমাটি আগে ‘ব্যাটেল অফ গলওয়ান’ নামে পরিচিত ছিল। এছাড়া খুব শিগগিরই দক্ষিণী নির্মাতা ভামশি পেডিপল্লির পরিচালনায় নতুন একটি অ্যাকশন-ড্রামা সিনেমার শুটিং শুরু করবেন তিনি। প্রযোজনায় থাকছেন দিল রাজু। শোনা যাচ্ছে, এতে তার সঙ্গে জুটি বাঁধতে পারেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।
এমএমএফ/এমএস