স্বার্থের রঙ্গমঞ্চ
যাতনার আড়ালে হাসি
অর্থ থাকলে মান বাড়ে,সবাই তখন গান করে।গরিব হলে ঘেন্না করে,দেখেও না দেখার ভান করে।প্রয়োজন ফুরিয়ে গেলে,কেউ রাখে না মনে।স্বার্থ ছাড়া এই ভবে,কেউ কাউকে না গোনে?বিপদ এলে চেনা যায়,কে আপন আর কে পর,দুনিয়ার এই রঙ্গমঞ্চেস্বার্থই সবার ওপর।
****
বৃত্তাবদ্ধ জীবনঘুরি বৃত্তে, অস্থির চিত্তে,ভুলছি হিতাহিত জ্ঞান;রক্তের চাপে হৃৎপিণ্ডটা,বকছে আবোল-তাবোল গান।বাড়ছে টেনশন, ছুটছে মনঅচেনা এক ঘোরে,শান্তিটুকু উধাও হলোঅস্থিরতার তোড়ে।একটু থামা, শান্ত হওয়া,খুব যে প্রয়োজন,নইলে জীবন যুদ্ধে হারাবেছন্দময় এ জীবন।
****
মিছেই মায়া আঁকড়ে ধরে,গলায় দিলাম ফাঁসি।দুঃসহ এই যাতনা ভুলেস্রোতের মতোই ভাসি।টেনশন নিয়ে চলছি পথেতবুও দিব্যি হাসি।দুঃখ লুকিয়ে মনের কোণে,আমি আমাতেই বাঁচি।
কেএসকে