বিশ্বে যখন জ্বালানি তেল সংকট, ঠিক সেই সময়ে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দিয়ে আলোচনায় এসেছেন মৌলভীবাজারের কুলাউড়ার এক যুবক ও তার বন্ধুরা। প্রচলিত উপহারের বদলে দুই লিটার অকটেন উপহার দিয়েছেন তারা।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে দুই লিটার অকটেন উপহার দেন মাসুমসহ তার বন্ধুরা।
বন্ধুদের এমন অভিনব উপহার ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।
এ বিষয়ে মাসুম বলেন, ‘বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। তাই একটু ভিন্নভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে আমরা প্রতীকীভাবে দুই লিটার অকটেন উপহার দিয়েছি।’
এম ইসলাম/এসআর/এমএস