একুশে বইমেলা

পাওয়া যাচ্ছে ‌‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’

পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে হুমায়ূন কবীর ঢালী সম্পাদিত কবিতা সংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’। বইটি প্রকাশ করেছে অন্বয় প্রকাশ। বইটির মুদ্রিত মূল্য ৭০০ টাকা। প্রচ্ছদ করেছেন গুলশান কবীর।

প্রকাশক অনিরুদ্ধ কবীর অন্বয় জানান, বইটি কয়েকটি বিভাগে বিন্যাস করা হয়েছে। দেশ-বিদেশের কবিতা নিয়ে বিভাগগুলো সাজানো হয়েছে। যেমন- চিরায়ত, চিরায়ত/বিশ্ব, সমকালীন প্রেমের কবিতা (বাংলাদেশ), পশ্চিমবঙ্গ/ভারত, ত্রিপুরা/ভারত এবং সমকালীন/বিশ্ব।

আরও পড়ুনএখানে কয়েকটি জীবন: যে গল্প হৃদয়ে গাঁথা 

সম্পাদক হুমায়ূন কবীর ঢালী বলেন, ‘বাংলাদেশে এই প্রথম—দেশ ও বিদেশের কালজয়ী এবং সমকালীন কবিদের প্রেমের কবিতা নিয়ে একটি অনন্য কাব্যসংকলন প্রকাশিত হয়েছে! কবিতার এক দুর্দান্ত সম্ভার এটি। যা নিঃসন্দেহে আপনার সংগ্রহকে আরও সমৃদ্ধ করবে।’

তিনি বলেন, ‘এটি এমনই মহাকাব্যিক আবেগের সংকলন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার, বিভিন্ন সময়ের কবিদের অনবদ্য প্রেমের কবিতা একত্রিত করা হয়েছে। এখানে স্থান পেয়েছে চিরায়ত কবিদের অবিস্মরণীয় সৃষ্টিগুলো, যেমন- রবীন্দ্রনাথ ঠাকুরের স্নিগ্ধ ভালোবাসা, পাবলো নেরুদার আবেগময় উচ্চারণ, উইলিয়াম শেক্সপিয়রের অমর সনেট, ওমর খৈয়ামের রুবাইয়াত, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী এবং অনেক সমকালীন কবির হৃদয়স্পর্শী কাব্য।’

এসইউ