জাতীয়

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কূটনীতিতে বড় রদবদল, নতুন উইং গঠন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির বাস্তবায়নে কূটনৈতিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়ের কাঠামোতে সম্প্রসারণ, নতুন উইং সংযোজন এবং পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সুরক্ষাকে কেন্দ্র করে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া, কূটনীতি, জলবায়ু ও পরিবেশ, আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা—এই বিষয়গুলোতে সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য অর্জনে কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি নতুন উইং সংযোজন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট খাতে দ্রুত কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন কাঠামোর মাধ্যমে কূটনৈতিক কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, এসব উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও মর্যাদাপূর্ণ করবে এবং দেশের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেপিআই/এমকেআর