ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে ইরানের তৈরি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে।
তিনি বলেন, ইউক্রেন তাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে, যেখানে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ বিশেষজ্ঞরা কাজ করেছেন।
ইউক্রেন দীর্ঘদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানের নির্মিত ‘শাহেদ’ ড্রোন মোকাবিলার অভিজ্ঞতা অর্জন করেছে।
জেলেনস্কি বলেন, আমরা কিছু দেশে দেখিয়েছি কীভাবে ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়। আমরা কি ইরানি ‘শাহেদ’ ড্রোন ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি—এবং একাধিক দেশে।
গত সপ্তাহে জেলেনস্কি মধ্যপ্রাচ্য সফর করেন, যখন উপসাগরীয় দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ছিল।
তার এই বক্তব্য ইঙ্গিত দেয়, ইউক্রেন এখন শুধু নিজ দেশের প্রতিরক্ষায় নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও সামরিক প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম