দেশে গত ২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যু হয়নি, তবে হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। এছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে এক হাজার ১৭৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও সন্দেহভাজন হামে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৪৪ জন।
এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪০৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪৯৭ জন। ভর্তি হয়েছে ৮ হাজার ৯১০ জন এবং সুস্থ হয়েছে ৬ হাজার ৬০৯ জন। এসইউজে/এমএএইচ/