ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার প্রেক্ষাপটে ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানি পক্ষ থেকে এ প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করতে ‘গ্যারান্টি’ চাওয়া হয়েছে।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির ইসলামাবাদ প্রতিনিধি শনিবার (১১ এপ্রিল) এক ‘অবগত সূত্র’-কে উদ্ধৃত করে জানায়, চাপ ও আলোচনার ফলে যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে।
একই সঙ্গে মার্কিন পক্ষ আর্থিক বিষয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দলও ইসলামাবাদে পাঠিয়েছে, যাতে দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছাতে পারে।
তবে ইরান বলছে, অতীতের অভিজ্ঞতায় যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং জব্দকৃত সম্পদ হস্তান্তরে ব্যর্থ হয়েছে। এই কারণে তেহরান এখন এমন একটি ব্যবস্থা চাইছে, যাতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বাস্তবতা ও কার্যকারিতা নিশ্চিত করা যায়।
কেএম