খেলাধুলা

৫০ বছরের রেকর্ড ভেঙে এক মৌসুমে সর্বোচ্চ গোল বায়ার্নের

বুন্দেসলিগার এক মৌয়সুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড দখলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। ২৯তম ম্যাচডেতে সেন্ট পাউলিকে ৫-০ গোলে হারিয়ে তাদের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০ এবং তা সামনে আরও বাড়ছে।

ফ্রাইবুর্গের বিপক্ষে ৩-২ গোলের জয়ে মৌসুমের শততম গোল করে বায়ার্ন। ২০১৯-২০ মৌসুমে হান্সি ফ্লিকের অধীনেট্রেবলজয়ী ট্রেবলজয়ী দলের ১০১ গোলের রেকর্ড স্পর্শ করে।

এরপর সেন্ট পাউলির মাঠে ম্যাচের ১০ মিনিটের মধ্যেই জামাল মুসিয়ালা আগের ১০১ গোলের রেকর্ডে সমতা আনেন। দ্বিতীয়ার্ধে লিওন গোরেৎসকা গোল করে নতুন রেকর্ড গড়েন।

এরপর একে একে গোল করেন মাইকেল অলিসে, নিকোলাস জ্যাকসন এবং রাফায়েল গুয়েরেইরো। তাদের সম্মিলিত প্রয়াসে দলটির মোট গোলসংখ্যা ১০৫-এ নিয়ে যান।

বায়ার্ন ভেঙেছে তাদের নিজের রেকর্ডই। ৫০ বছরের বেশি পুরোনো এই কীর্তি ৯৭১/৭২ মৌসুমে বায়ার্নই করেছিল ১০১ গোল করে।

ভিনসেন্ট কোম্পানির দল ইতোমধ্যেই বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দল। আর ২০২৫/২৬ মৌসুমে এখনও পাঁচটি ম্যাচ বাকি থাকায় হ্যারি কেইন, অলিসে ও সতীর্থরা এই রেকর্ড আরও বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে।

আইএন