হাম-রুবেলার সংক্রমণ প্রতিরোধে বরিশাল সিটি করপোরেশনে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। সারাদেশের ন্যায় বরিশালেও দ্বিতীয় ধাপে শুরু হয়েছে এ টিকাদান কর্মসূচি।
রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর মল্লিকা কিন্ডারগার্টেনে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন।
চিকিৎসকরা জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেওয়া হচ্ছে। অভিভাবকদের মধ্যে বেশ সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। তারা স্বতস্ফুর্তভাবে শিশুদের টিকা দিতে কেন্দ্রে নিয়ে আসছেন।
সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশনের অধীনে ৪২ হাজার ২১০ শিশুকে হামের টিকা দেওয়া হবে। আগামী ১০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এর আগে গত ৫ এপ্রিল বরিশাল বিভাগের ৪ উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকাদান কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী প্রমুখ।
শাওন খান/এএইচ/জেআইএম