রাজধানীতে ডেঙ্গুবাহী এডিস মশা নিধনে ওষুধ স্প্রে করার ক্ষেত্রে ওষুধের সঠিক মিশ্রণ ও গুণমান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ওষুধের সঠিক মান বজায় রাখা গেলে কার্যকরভাবে মশা দমন করা সম্ভব।
তিনি বলেন, স্প্রে করার সময় ওষুধের গুণগত মান ঠিক রেখে যেন একদম সঠিক পরিমাণে ওষুধ মিশ্রণের সঙ্গে মেশানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে যারা স্প্রে করার কাজ করেন তারা কাজের ক্ষেত্রে যেন কোনো গাফিলতি করতে না পারেন সেজন্য তাদের ওপর কড়া নজর রাখার পরামর্শ দেন তিনি।
রোববার (১২ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) হাম প্রতিরোধে ঠিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,স্প্রে করার ওষুধের মান পরীক্ষা করে সন্তোষজনক ফল পাওয়া গেছে। তার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, যদি ওষুধের এই সঠিক মিশ্রণ ও মান বজায় রাখা যায়, তবেই মশা কার্যকরভাবে দমন করা সম্ভব হবে।
এমইউ/এএমএ