শ্রেয়া ঘোষাল বাঙালি মেয়ে। তিনি ভারতজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন তার সুরেলা কণ্ঠের জাদুতে। নানা ভাষার গানের পাশাপাশি তিনি ক্লাসিক গানেও পারদর্শি। তার কণ্ঠে রবীন্দ্রসংগীতগুলো বেশ জনপ্রিয়। ইউটিউবে সার্চ করলেই মেলে সেইসব গান।
আর সেখানেই ঘটেছে বিপত্তি। শ্রেয়া ঘোষালের রবীন্দ্রসংগীত সার্চ করলে বেশ কিছু লিংক আসে যেখানে দেখা যাচ্ছে বিরাট অসঙ্গতি। ‘অটোগ্রাফ’ সিনেমার ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’ গানটিও ঢুকে গেছে শ্রেয়ার রবীন্দ্রসংগীতের তালিকায়।কৌশিক গাঙ্গুলী
মজার এই ভুল নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন কলকাতার বরেণ্য পরিচালক কৌশিক গাঙ্গুলী। তিনি টেলিভিশন থেকে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই করেছো ভালো নিঠুরও হে....’
তার সেই ট্রল পোস্ট ঘিরে হাসির রব উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একজন অবাক হয়ে লিখেছেন কমেন্টে, ‘চল রাস্তার ধারে ট্রামলাইন রবীন্দ্রসংগীত!!’
আরেকজন কমেন্ট করেছেন, ‘ঠিকই আছে দাদা, এভাবেই হয়তো আগামী প্রজন্ম ট্রামলাইনে বসে রবীন্দ্রসঙ্গীত লিখবে.......!!!’ মজা করে আরেকজন লিখেছেন, ‘চিকনি চামেলি টাও রবীন্দ্র সংগীত। শ্রেয়া ঘোষাল গেয়েছিলেন, রবীন্দ্রনাথ সুর দিয়েছিলেন।’টেলিভিশন থেকে তোলা এই ছবিটি পোস্ট করেছেন কৌশিক গাঙ্গুলী
‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’ মূলত সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ সিনেমার গান। এটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। দেবজ্যোতি মিশ্রর সুর-সংগীত করা গানটি লিখেছেন কবি শ্রীজাত। ছবিটিতে অভিনয় করে দারুণ প্রশংসা পান প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রনীল সেনগুপ্ত ও নন্দনা সেন।
এলআইএ