মানিকগঞ্জে পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে মেসার্স গুডলাক সিএনজি করপোরেশন নামে একটি পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার( ১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে প্রতি পাঁচ লিটার পেট্রোলে ২১০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ফিলিং স্টেশনের মালিক সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জরিমানার পাশাপাশি মেশিনে কারচুপির যে সেটিং ছিল তা ঠিক হয়। মালিক পক্ষকে এ বিষয়ে সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. সজল আলী/এসআর/এমএস