রাজনীতি

বাংলামোটরে চলছে এনসিপির বৈশাখী মেলা

বাংলামোটরের নেভি গলিতে বসেছে জাতীয় নাগরিক পার্টির বৈশাখী মেলা। মেলায় দেশীয় গান আর উৎসবে মেতে উঠেছেন দলটির নেতাকর্মীরা।

দলটির সংস্কৃতি সেলের উদ্যোগে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ নামের এ মেলায় রয়েছে বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনা এবং দেশীয় ঐতিহ্যের নানান ছোঁয়া।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বাংলামোটরের নেভি গলিতে শুরু এ মেলা। মেলায় বায়োস্কোপসহ বাঙালিয়ানার নানা অনুষঙ্গ দেখা গেছে। এছাড়া মুড়ি-জিলাপিসহ বাহারি খাবারের আয়োজনও রয়েছে। মাটির তৈজসপত্রের দোকানও বসেছে।

আরও পড়ুননববর্ষ বরণে এনসিপির শোভাযাত্রা

মেলায় উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরএএস/বিএ