খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা কেমন, জানালেন রফিক

বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৭ এপ্রিল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। এই সিরিজ জিতলে শুধু খেলোয়াড়রা নয়, বিসিবিতে দায়িত্ব নেওয়া অ্যাডহক কমিটিও আত্মবিশ্বাস পাবে বলে মনে করেন বিসিবির স্পিন কোচ মোহাম্মদ রফিক।

মঙ্গলবার রাজধানীর একটি স্কুল ক্রিকেটের ম্যাচ দেখতে গিয়ে রফিক বলেন, ‘অনেক চ্যালেঞ্জ থাকবে, প্রত্যাশাও থাকবে। কারণ এতো ঝামেলার পরে বাংলাদেশে একটা সিরিজ খেলবে আলহামদুলিল্লাহ। এই সিরিজ টা আমরা জিততে পারলে পেছনের অনেক কিছু ভুলে যাবে। প্লেয়ারদের অনেক আত্মবিশ্বাস দিবে যারা অফিশিয়াল নতুন আসতেছে তারা আত্মবিশ্বাসী হবে।’

বোর্ডে তার ভূমিকা ও নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি তো সবসময় বসে থাকি। যেকোনো মানুষের একটা টার্গেট করে যে রিটায়ারের পর সে কি করবে। নিশ্চিত কিছু একটা তো করতে হবে। তারা (বিসিবি) ইনশাআল্লাহ অনেকদিন পর আমাকে অফার দিয়েছে তো আমি এখনও ওভাবে আছি। যারা ছিল আগে চলে গেছে এখন নতুন বোর্ড আসছে তারা বসে একটা মিটিং করবে তারপর আমাকে জানাবে যে কবে আমি জয়েন করবো।’

জাতীয় দলের দায়িত্ব নিয়ে রফিক আরও বলেন, ‘তারা বলছে যেকোনো টিমে। আমার কোন টিম আমার নিজস্ব কোন টিম থাকবে না। তারা যে ডিপার্টমেন্টে দিবে সেই ডিপার্টমেন্টে কাজ করবো। ইনশাআল্লাহ আমি মনে করি যে ওটা আগে আমার কথা হলো যে আমি কাজ করি তারপর চিন্তা ভাবনা করবো।’

এসকেডি/আইএন