তুরস্কের ইস্তানবুল শহরে অনুষ্ঠিত আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) ১৫২তম অধিবেশনে অংশ নিয়েছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
জানা গেছে, বৈশ্বিক পার্লামেন্টারি সহযোগিতা জোরদার, গণতন্ত্রের চর্চা, মানবাধিকার এবং আন্তর্জাতিক ইস্যুগুলোতে সদস্য দেশগুলোর ভূমিকা নিয়ে এবারের অধিবেশনে বিস্তারিত আলোচনা হচ্ছে। বিভিন্ন দেশের সংসদ সদস্যরা এতে অংশ নিয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরছেন।
বাংলাদেশের প্রতিনিধিদলও অধিবেশনের বিভিন্ন সেশনে অংশ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন ব্যবস্থা এবং সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে মতামত উপস্থাপন করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অধিবেশন শেষে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
কেএইচ/কেএইচকে