নারায়ণগঞ্জের রূপগঞ্জের জোবায়দা টেক্সটাইল মিলের শিশুশ্রমিক সাগর বর্মণ হত্যা মামলায় গ্রেফতার নাজমুল হুদা মাসুমকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার সকালে নিহত শিশুর বাবা রতন বর্মণ রূপগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।নাম উল্লেখ করা চারজন হলেন- স্পিনিং মিলের জুনিয়র কর্মকর্তা নাজমুল হুদা মাসুম, হারুন রশিদ, রাশিদুল ইসলাম ও আজাহার। নাজমুল হুদাকে রাতেই গ্রেফতার করে পুলিশ। অন্যরা পলাতক।এদিকে সাগরকে এর আগেও নির্যাতন করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। প্রসঙ্গত, রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় জোবায়দা টেক্সটাইল মিলে সাগর বর্মণ (১০) ও তার বাবা রতন বর্মণ চাকরি করতেন। সাগর বর্মণ ওই মিলের সুতা সেকশনে কাজ করতো। রোববার দুপুরে কাজে অনিয়মের অভিযোগে কারখানা কর্তৃপক্ষ তার পায়ুপথে বাতাস ঢুকালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।শাহাদাত হোসেন/এসএস/পিআর