দেশজুড়ে

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মঞ্জুর হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার উত্তর খামের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুর হোসের ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজ করেতেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য দিয়ে কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেন্টু সিংহ বলেন, বেলা ১২টার দিকে বাড়ির পাশে কাজ করতে যান। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে যান মঞ্জুর হোসেন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই সেন্টু সিংহ।মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস