জাতীয়

মিরপুরে পুলিশের অভিযানে জঙ্গি মুরাদ নিহত

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান চলছে। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে জেএমবির সামরিক শাখার প্রধান জুলহাস ওরফে মেজর মুরাদ।  জাগো নিজউকে এ বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় জঙ্গি মুরাদ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পুলিশের তিন পুলিশ কর্মকর্তা।আহত তিন পুলিশ কর্মকর্তা হলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার শাহাবুদ্দিক কোরায়শী বলেন, গোপন সংবাদের ভিক্তিতে আমরা জানতে পারি যে, রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় জঙ্গির আস্তানা রয়েছে। সেই সূত্র ধরে আমরা সেখানে অভিযান চালাচ্ছি।এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পান আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেইউ/জেএ/এআরএস