দেশজুড়ে

কক্সবাজারে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজন করতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা’।বিশ্বের অন্যতম এই সেরা ভাষণের প্রতিযোগিতায় কক্সবাজার জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।আগ্রহীদের আগামী ২ মার্চের মধ্যে ০১৫১১-১৭১২৭২ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করার অনুরোধ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম।কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মইন উদ্দীন স্বাক্ষরিত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। সায়ীদ আলমগীর/এএম/পিআর