বরিশালে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক’ প্রশিক্ষণ কোর্সের চতুর্থ ব্যাচের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল বিএম কলেজের শিক্ষক মিলনায়তনে ১৯৭১ সালে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি ও গণহত্যা-নির্যাতন আর্কাইভ এবং জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ শচিন কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, বাংলাদেশ যতদিন মুুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করবে, ততদিন বাংলাদেশ সঠিক পথে চলবে।
১৯৭১ সালে সংঘটিত ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক’ প্রশিক্ষণ কোর্স শেষে এতে অংশগ্রহণকারী প্রত্যেককে সনদ দেয়া হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
সাইফ আমীন/এএম/জেআইএম