কবি সহস্র সুমনের দুটি বই আসছে এবারের বইমেলায়। একটি হলো- প্রবন্ধ গ্রন্থ ‘সফলতার আপেক্ষিকতা’, অপরটি কবিতার বই ‘প্রেম মানুষকে একা করে দেয়’।
বই দুটি প্রকাশ করছে যথাক্রমে তাম্রলিপি প্রকাশন ও নওরোজ কিতাবিস্তান। এর আগে লেখকের ১২টি বই প্রকাশ হয়েছে শিখা প্রকাশনী ও অন্বেষা প্রকাশন থেকে।
ইতোমধ্যে বই দুটির প্রি-অর্ডার শুরু করেছে প্রকাশনা সংস্থা ও অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম ও দূরবীন ডটকম।
লেখক বলেন, ‘দুটো বই নিয়েই আমি বেশ আশাবাদী। বইয়ের নামে যেমন ভিন্নতা আছে; তেমনই এর ভেতরের লেখায় আছে ভাব ও বক্তব্যের গভীরতা। ‘সফলতার আপেক্ষিকতা’ বইটি যুবসমাজকে নতুন করে ভাবতে শেখাবে।’
‘প্রেম মানুষকে একা করে দেয়’ বইটিতে আছে সত্তরটি কবিতা। এতে স্থান পেয়েছে কবির বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কবিতাগুলো। কবিতাগুলো জনমনে ইতোমধ্যে ভালো সাড়া ফেলেছে।
এসইউ/জেআইএম