খেলাধুলা

লিভারপুল-টটেনহাম ম্যাচ ড্র

এগিয়ে গিয়েও প্রতিপক্ষের মাঠ থেকে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারল না লিভারপুল। প্রিমিয়ার লিগে টটেনহামের সাথে ১-১ সাথে গোলে ড্র করেছে ক্লপের শিষ্যরা।   প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে লিভারপুল। তবে প্রথম গোলের সুযোগ পায় স্বাগতিকরা। ১৫ গজ দূর থেকে নেওয়া এরিকসেনের শট পরাস্ত করতে পারেনি লিভারপুল গোলরক্ষক সিমোন মিগনোলেকে। ম্যাচের ৩৫তম মিনিটে ড্যানিয়েল স্টারিজের তৈরি করে দেওয়া সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন লিভারপুলের ফিলিপে কৌতিনিয়ো। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ব্রাজিলিয়ান তারকা কৌতিনিয়োর গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের ৫১ মিনিটে স্টারিজের বাড়ানো বলে গোল করেন এই   ব্রাজিলের এই মিডফিল্ডার। তবে খুব বেশি সময় এগিয়ে থাকা হয়নি সফরকারীদের। ৬৩ মিনিটে গোল করে স্বাগতিকদের উল্লাসে ফেরান হ্যারি কেইন। বাকি সময় আর কোন গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিভারপুল আর ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহাম। এমআর/এমএস