দেশজুড়ে

কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ কাউছার আলম রুবেল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নাওতলা এলাকা থেকে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সদস্যরা। জানা যায়, মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে অস্ত্রসহ একদল সন্ত্রাসী কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ যানবাহনে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ কাউছার আলম রুবেল নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। আটক রুবেল চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বি-পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এ সময় তার সহযোগীরা পালিয়ে গেছে পুলিশ পুলিশ জানিয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মিজানুর রহমান।  মো. কামাল উদ্দিন/জেএইচ