ক্যাম্পাস

যবিপ্রবি ক্যাম্পাস খুলবে ৩০ মে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস খুলবে আগামি ৩০ মে। আর ক্লাস ও পরীক্ষা শুরু হবে ৩১ মে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সকল ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মে সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ৩১ মে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা চালু হবে। ৩৪তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যবিপ্রবির ক্যাম্পাসে সব ধরণের মিছিল, মিটিং, সভা, সমাবেশ নিষিদ্ধ করা হয়। যদি কেউ ক্যাম্পাসে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করে তাহলে বিশ্ববিদ্যালয়ের কোড অব কন্ডাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।সভার শুরুতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর খালেদা একরামের অকাল মৃত্যুতে সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে  প্রশাসন।    মিলন রহমান/এমএএস/আরআইপি