দেশজুড়ে

ভ্যাট ফাঁকি দেয়ায় ১২০টি ভারতীয় গরু আটক

ভ্যাট ফাঁকি দিয়ে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচার করে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের ১২০টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার জন্য বুধবার দুপুরে গরুগুলো বিজিবির বেনাপোল সদর ক্যাস্পে আনা হয়েছে।কাস্টমসের মাধ্যমে বিজিবি ক্যাম্প থেকে গরুগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়া হবে বলে জানা গেছে।যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বৈধভাবে সীমান্ত পথে ভারতীয় গরু বাংলাদেশে আনতে হলে প্রতিটি গরুর বিপরীতে সরকারকে ৫০০ টাকা ভ্যাট পরিশোধ করতে হয়। বিভিন্ন সময়ে যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ১২০টি গরু আটক করে বিজিবি সদস্যরা। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। আটক এসব গরু বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে। জামাল হোসেন/এআরএ/আরআইপি