নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক ব্যবসা করতে রাজি না হওয়ায় সাব্বির (১৪) নামে এক কিশোরকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় মাদক ব্যবসায়ীরা বুধবার রাতে তাকে হত্যা করে বলে নিহতের পরিবারের অভিযোগ।উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়া এলাকার এমআরবি ব্রিকফিল্ডে এ হত্যার ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে সাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো পারভেজ (১৮), ইশরাফিল (২৭) ও সোহাগ (৩২)। আর এ ঘটনায় নিহত সাব্বিরের বাবা সিএনজি চালক সাত্তার মিয়া বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।এ ব্যাপারে বন্দর থানা পুলিশের অফিসার ওসি আবুল কালাম হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসা না করার অপরাধে মাদক ব্যবসায়ীদের হাতে অকালে প্রাণ দিতে হলো কিশোর সাব্বিরকে। তা খুব দুঃখজনক। সাব্বিরের মৃতদেহ ইটভাটা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এমএএস/বিএ