নারায়ণগঞ্জ নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকা হতে বিএনপির এ নেতাকে গ্রেফতার করা হয়।এদিকে সরকারবিরোধী আন্দোলনে বিএনপি নেতা হাসান আহম্মেদের নেতৃত্বে শহরে গাড়ি ভাঙচুরসহ নাশকতা সৃষ্টি করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি আব্দুল মালেক গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, হাসানের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানের তালিকায় হাসানের নাম অন্যতম।শাহাদাত/এমএএস/এবিএস