যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রাম থেকে দু’টি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ দুইজনকে আটক করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। সোমবার ভোরে তাদের আটক করা হয়।আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের ফজলুর রহমানের ছেলে কুতুব উদ্দিন (৩৯) ও আব্দুল মমিন রওশান আলীর ছেলে আব্দুল মমিন (৪০)।যশোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কমান্ডার মেজর আব্দুল্লাহ-আল মেহেদী জানান, ঘিবা গ্রামের কুতুব উদ্দিনের বাড়ির সামনে অস্ত্র বেচা-কেনা হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন জব্দ করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা এবং আসামি ও অস্ত্র হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের ওই কর্মকর্তা জানান। জামাল হোসেন/এসএস/এমএস