চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের পর দেশব্যাপী শুরু হওয়া পুলিশের সাঁড়াশি অভিযানের চতুর্থ দিনে ৩ হাজার ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন জঙ্গি বলে দাবি পুলিশের। বাবুল আক্তারের স্ত্রী হত্যায় জঙ্গিদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ হেড কোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের মধ্যে ২ হাজার ৩৬৮ জনের বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিল। বাকি ৩৮ জন অস্ত্র, ২৯৫ জন মাদক ও ৩৮৮ জন বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে সাঁড়াশি অভিযানের প্রথম দিনে শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৩৭ জঙ্গিসহ মোট ৩ হাজার ১৫৫ জনকে গ্রেফতার করে পুলিশ। দ্বিতীয় দিনের ৪৮ জঙ্গিসহ ১ হাজার ৪৯৬ জনকে এবং তৃতীয় দিনে ৩৪ জঙ্গিসহ ৩ হাজার ২৪৫ জনকে গ্রেফতার করা হয়।এআর/এনএফ/এবিএস