শিক্ষা

স্নাতকোত্তর ভর্তির প্রাথমিক আবেদন ৩০ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চয়নের শেষ সময় ৩০ জুন রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) এবং (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছেন।                    আমিনুল ইসলাম/এসএস/এমএস