আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ১০ দফা প্রস্তাবে যা আছে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রায় ৪০ দিনের যুদ্ধ শেষে অবশেষে সব পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষ স্পষ্টভাবে পরাজিত হয়েছে এবং এখন তাদের সামনে ইরানের ইচ্ছা মেনে নেওয়া ছাড়া কোনো পথ নেই। খবর বিবিসির। 

যুদ্ধবিরতির ১০ দফা প্রস্তাবে যা আছে-

১. ইরাক, লেবানন এবং ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধের সম্পূর্ণ অবসান।

২. কোনো সময়সীমা ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধের সম্পূর্ণ ও স্থায়ী অবসান।

৩. এই অঞ্চলের সমস্ত সংঘাতের সম্পূর্ণ অবসান।

৪. হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা।

৫. হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি প্রোটোকল ও শর্তাবলী প্রতিষ্ঠা করা।

৬. ইরানকে পুনর্গঠন ব্যয়ের জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান।

৭. ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পূর্ণ প্রতিশ্রুতি।

৮. যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের তহবিল এবং জব্দকৃত সম্পদ মুক্ত করা।

৯. পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নেওয়া।

১০. উপরোক্ত শর্তাবলী অনুমোদনের সঙ্গে সঙ্গেই সকল ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়া।

টিটিএন