দেশজুড়ে

গাজীপুরে রিভলবারসহ সন্ত্রাসী গ্রেফতার

গাজীপুরে একটি রিভলবারসহ মো. সাব্বির হোসেন সজীব (২৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। সজীব গাজীপুর মহানগরীর ভাওরাইদ এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।বৃহস্পতিবার সকালে র‌্যাব জানায়, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় জয়দেবপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রে র্যাব জানতে পারে, জয়দেবপুর থানাধীন হাতিয়াব দক্ষিণপাড়ার মো. আক্তার হোসেনের বাড়িতে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে দলটি অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. সাব্বির হোসেন সজীবকে একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগী সাহাজ উদ্দিন ওরফে সাহা (৪০) ও মো. আক্তার হোসেন পালিয়ে যায়। গ্রেফতার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায়, উক্ত অস্ত্র দিয়ে জয়দেবপুরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাত। উল্লেখ্য, মো. সাব্বির হোসেন সজীব গত ফেব্রুয়ারি মাসে ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। ওই মামলায় তিনি জামিনে আছেন। আমিনুল ইসলাম/এসএস/আরআইপি