দেশজুড়ে

গাজীপুরে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন খান জানান, শুক্রবার রাত ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী রাজদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার পরনে সবুজ রংয়ের শাড়ি ছিল।                 আমিনুল ইসলাম/এসএস/এমএস