দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী নিহত

যশোরের নওয়াপাড়া বাজারের মুসলিম জুয়েলার্সের মালিক লিটন সরদার (৩৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে যশোর-খুলনা মহাসড়কের আলীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে যশোর-খুলনা মহাসড়কের আলীপুর নামক স্থানে লিটন দাঁড়িয়ে ছিলেন। এসময় খুলনাগামী একটি পাজেরো গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বেলা ১১টার দিকে তিনি মারা যান।তার মৃত্যুতে নওয়াপাড়া বাজারের সকল স্বর্ণ ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন।মিলন রহমান/এফএ/এবিএস