যশোরে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা দেড়টার দিকে শহরের আশ্রম রোড এলাকার শহিদুল ইসলামের দোকানের পেছন থেকে তাদের আটক করা হয়। শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম এই রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোর শহরের শংকরপুর এলাকার আবদুল আজিজের ছেলে শহিদুল ইসলাম (৩৫), খড়কী এলাকার সোবহান হাওলাদারের ছেলে মন্টু (৩০), ষষ্ঠীতলাপাড়ার লিয়াকত আলীর ছেলে কুদ্দুস মিয়া (৩৫), বেজপাড়ার দুলালের ছেলে বাবুল আক্তার, একই এলাকার কেসমতের ছেলে সোহেল রানা ও টিবি ক্লিনিক মোড়ের মোসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম। যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, সকাল থেকে দণ্ডপ্রাপ্তরা শহিদুল ইসলামের মুদি দোকানের পেছনে জুয়া খেলছিলেন। দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এসময় বিচারক তাদের প্রত্যেককে একশ টাকা জরিমানা করেন। অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।মিলন রহমান/এআরএ/আরআইপি